জাতীয়

কমলাপুরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আসমা ভূঁইয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু 

আসমা ভূঁইয়ার স্বামী মো. মমিন বলেন, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জে মেয়ের বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠছিলাম। এ সময় ট্রেন থেকে পা পিছলে পড়ে গেলে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খান আসমা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত আসমা ভূঁইয়া রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেক এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

Advertisement