সাহিত্য

একগুচ্ছ অনুকবিতা

জি বি এম রুবেল আহম্মেদ

Advertisement

কবিতা

সে তো এক আত্মাযখন-তখন আসে না।নির্জন ভরদুপুরেকিংবা গভীর রাতেমস্তিষ্কে বসায় আসর

****

বিসর্জন

নিজেকে নিঃশেষ করে আঁধার মুছে আলো ছড়ায়একটি মোমবাতি

Advertisement

****

ন্যায়বিচার

নিজের ফাঁসির দাবিতেবারবার দাঁড়াই কাঠগড়ায়তবু বিচারক বধির–রায় ঝুলে থাকে নীরবতায়

****

কবি

মাথায় ভর করেকথার ঝুড়িখাতার পাতায় নেমে আসেকলমের নীরব কালি ****

Advertisement

বই দিবস

কবি একদিন নিশ্চিহ্ন হয়থেকে যায় তার কবিতা বুকশেলফের নীরব কোণে সারি সারি ঘুমিয়ে থাকে বই–

এসইউ