বিনোদন

রাজনৈতিক মঞ্চে প্রথম ভাষণ, তৃণমূলের সভায় সরব পরমব্রত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রথমবারের মতো রাজনৈতিক মঞ্চে ভাষণ দিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও এর আগে তাকে প্রার্থী করা হচ্ছে-এমন গুঞ্জন ছড়ালেও সেটি নাকচ করেছিলেন তিনি। তবে এবার দলীয় প্রার্থীর সমর্থনে সরাসরি মাঠে নামলেন এই অভিনেতা।

Advertisement

শনিবার নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত এক জনসভায় অংশ নেন পরমব্রত। চক দিগনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সাংসদ-অভিনেত্রী জুন মালিয়াসহ আরও অনেকে। তারকাদের উপস্থিতিতে জনসভাটি যেন ‘চাঁদের হাটে’ পরিণত হয়।

তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন পরমব্রতই। কারণ, এর আগে তাকে কখনো রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে দেখা যায়নি। প্রথম উপস্থিতিতেই তিনি বেশ দৃঢ় ও ঝাঁঝালো বক্তব্য রাখেন।

মঞ্চে দাঁড়িয়ে পরমব্রত বলেন, “কৃষ্ণনগর দক্ষিণের এই পুণ্যভূমি থেকেই আমার রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু হলো। ২০২৬ সালের নির্বাচন শুধুমাত্র একটি ভোট নয়, এটি বাঙালির আত্মসম্মান ও মর্যাদা রক্ষার লড়াই।”

Advertisement

নারী নিরাপত্তা ইস্যুতে বিরোধীদের কড়া সমালোচনা করে তিনি বলেন, যেসব রাজ্যে নারীদের ওপর অপরাধের হার বেশি, সেখান থেকে এসে কেউ বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে তা গ্রহণযোগ্য নয়। তার দাবি, পশ্চিমবঙ্গ এখনো দেশের অন্যতম নিরাপদ স্থান নারীদের জন্য।

এছাড়া ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়া বা বিভিন্ন প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ নিয়েও সরব হন এই অভিনেতা-পরিচালক।

আরও পড়ুন:অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে শাহরুখের ম্যানেজার আলোচনায়, পূজা দাদলানির সম্পদের পরিমাণ কত 

সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২৯ তারিখ ‘জোড়াফুল’ প্রতীকে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement

প্রচণ্ড রোদ ও ধুলো উপেক্ষা করেও জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী আবহে বাড়তি মাত্রা যোগ করেছে।

এমএমএফ