বলিউড বাদশা শাহরুখ খানের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানি আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা পেশাগত কারণে নয়, বরং বিপুল অংকের সম্পত্তি বিনিয়োগের খবরেই শিরোনামে উঠে এসেছেন তিনি।
Advertisement
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পূজা দাদলানি তার স্বামী হিতেশ প্রকাশ গুরনানি এবং বাবা মোহন সেওরাম দাদলানিকে নিয়ে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এসব অ্যাপার্টমেন্টের মোট মূল্য প্রায় ৩৮ দশমিক ২১ কোটি রুপি।
কার্টার রোডের ‘বরুণ’ নামের একটি নির্মাণাধীন আবাসনে কেনা হয়েছে ফ্ল্যাটগুলো। প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন প্রায় ১৫১১ দশমিক ১৫ বর্গফুট, সঙ্গে রয়েছে ৮১ দশমিক ১৬ বর্গফুটের ব্যালকনি। তিনটি ফ্ল্যাট মিলিয়ে মোট আয়তন দাঁড়িয়েছে প্রায় ৪,৭৭৬ বর্গফুটে।
এই সম্পত্তি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ২ দশমিক ১৬ কোটি রুপি এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রায় ৯০ হাজার রুপি খরচ হয়েছে। পাশাপাশি রয়েছে ছয়টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। জানা গেছে, ২০২৮ সালের মধ্যে এসব অ্যাপার্টমেন্ট হস্তান্তর করা হবে।
Advertisement
শুধু এই বিনিয়োগই নয়, দীর্ঘদিন ধরে শাহরুখ খানের পেশাগত নানা সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন পূজা দাদলানি। কোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন, কোথায় উপস্থিত থাকবেন-এসব বিষয় তিনিই দেখভাল করেন। ফলে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রিটি ম্যানেজারদের তালিকায় তার নাম শীর্ষের দিকেই রয়েছে।
শাহরুখ খানের পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ২০২৩ সালে মুম্বইয়ে পূজার নতুন বাড়িতে গিয়েছিলেন শাহরুখ নিজে। সেই বাড়ির ইন্টেরিয়র ডিজাইনে কাজ করেছিলেন গৌরী খান।
আরও পড়ুন:সময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎপ্রথম সপ্তাহেই বাজিমাত, অক্ষয়ের ‘ভূত বাংলা’ সাত দিনে কত আয় করেছে?
সব মিলিয়ে, স্মার্ট বিনিয়োগ ও পেশাগত দক্ষতায় পূজা দাদলানি এখন বলিউডে এক পরিচিত ও প্রভাবশালী নাম। তাই তার সম্পদের পরিমাণ নিয়েও ভক্তদের কৌতূহল বাড়ছেই।
Advertisement
এমএমএফ/জেআইএম