দেশজুড়ে

সংঘর্ষের মামলায় আসামি সাত বছরের শিশু, পরে জামিন

নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুকে আসামি করে মামলা করা হয়েছে। পরে শিশুটিকে জামিন দিয়েছেন আদালত।

Advertisement

ভুক্তভোগী শিশু দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তাকে আসামি করায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।

মামলার নথি সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ৯ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় মামলা করা হয়। মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে স্থানীয় শাজাহান আলীর ছেলে মো. হুসেনের নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়।

জন্মসনদ অনুযায়ী হুসেনের জন্ম ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর। বর্তমানে তার বয়স সাত বছর। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

Advertisement

আসামিপক্ষের আইনজীবী মো. শামীম হোসেন জানান, রোববার (২৬ এপ্রিল) দুপুরে শিশুটির পক্ষে নারী ও শিশু আদালতে জামিন আবেদন করা হয়। পরে বিচারক মো. রফিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস