দেশজুড়ে

বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই ঘটনা ঘটে।

Advertisement

নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় সুমন বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। জমিতে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে এসআই মো. মাহবুবসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

এমএন/এমএস