বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক টম ল্যাথামকে পাচ্ছে না নিউজিল্যান্ড। গতকাল (রোববার) অনুশীলনে চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
Advertisement
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম ল্যাথাম গতকাল (রোববার) অনুশীলনে ব্যাটিং করার সময় বল লেগে ডান পায়ের বড় আঙুলে আঘাত পাওয়ায় আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন। ল্যাথামের পায়ের নখের নিচে কেটে গেছে। সিরিজের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কি না, তা ম্যাচ ধরে ধরে মূল্যায়ন করা হবে।
ল্যাথামের জায়গায় এই ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন নিক কেলি। টি-টোয়েন্টিতে কিউইদের ১৩তম অধিনায়ক তিনি। এই ম্যাচে নিউজিল্যান্ডের দুইজনের অভিষেক হচ্ছে। ন্যাথান স্মিথ ও ম্যাথিউ ফিশার আজই প্রথমবার নিউজিল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে নামছেন।
নিউজিল্যান্ড একাদশ
Advertisement
টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার, বেন লিস্টার
এসকেডি/আইএন/জেআইএম