যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানস্থলে হামলার কিছুক্ষণ আগে পরিবারের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন অভিযুক্ত হামলাকারী। যেখানে তিনি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করার পাশাপাশি আগাম ক্ষমাপ্রার্থনা এবং নিজের পরিকল্পনার ইঙ্গিত দেন।
Advertisement
ফেডারেল কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি লস অ্যাঞ্জেলেসের শহরতলি টরেন্সের বাসিন্দা। ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের কাছে যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা সমবেত হয়েছিলেন, সেখান থেকেই তাকে আটক করা হয়।
হামলার বিবরণশনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে এই হামলার ঘটনা ঘটে। অ্যালেন একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি নিয়ে নিরাপত্তা চৌকি ভেঙে বলরুমের দিকে এগিয়ে যান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার গুলি বিনিময় হয় এবং পরে তাকে আটক করা হয়।
আরও পড়ুন>>ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটকট্রাম্পের অনুষ্ঠানে হামলার চেষ্টা করা কে এই ব্যক্তি?গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প
Advertisement
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, সন্দেহভাজন এই ব্যক্তি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো এবং সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। হামলার এক বা দুই দিন আগে তিনি ওই হোটেলেই চেক-ইন করেছিলেন।
অ্যালেনের লেখা নোটমার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, অ্যালেন হামলার প্রায় ১০ মিনিট আগে পরিবারের সদস্যদের কাছে বার্তাটি পাঠান।
বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি ক্ষমা পাওয়ার আশা করি না। তবুও, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ একই সঙ্গে তিনি তার বাবা-মা, সহকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে আগাম দুঃখপ্রকাশ করেন।
বার্তায় সরাসরি নাম না নিলেও ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। পাশাপাশি, হোটেলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে অ্যালেন জানান, তিনি আরও কড়া নিরাপত্তা আশা করেছিলেন।
Advertisement
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অ্যালেন বিশ্বাস করতেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা তার ‘দায়িত্ব’। তিনি লিখেছিলেন, ‘প্রশাসনের কর্মকর্তারাই লক্ষ্যবস্তু—উচ্চপদস্থদের অগ্রাধিকার দিয়ে।’
তবে তিনি এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে এই তালিকার বাইরে রাখেন। তিনি আরও লেখেন, ‘এই প্রশাসন যা যা করেছে, তা ভাবলে আমি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠি।’
পরিবারের বক্তব্যঅ্যালেনের ভাই এই নোটটি পাওয়ার পর কানেকটিকাটের পুলিশকে খবর দেন। তবে ততক্ষণে হামলা হয়ে গেছে। অ্যালেনের বোন সিক্রেট সার্ভিসকে জানিয়েছেন, তার ভাইয়ের উগ্র কথাবার্তা বলার প্রবণতা ছিল এবং বিশ্বের সমস্যাগুলো ‘ঠিক’ করার জন্য সে কিছু একটা করার পরিকল্পনা করছিল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ব্লুস্কাই’তে অ্যালেনের অ্যাকাউন্টে ট্রাম্প প্রশাসনের নীতি, ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট পাওয়া গেছে।
বর্তমান অবস্থাহামলায় অ্যালেন গুলিবিদ্ধ হননি, তবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার ফেডারেল আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।
হামলার পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প হামলাকারীকে একজন ‘পাগল’ এবং ‘লোন উলফ’ (একাকী হামলাকারী) হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: এনবিসি নিউজকেএএ/