ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
সোমবার (২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- রুমান হাওলাদার (২৯), ফয়সাল আহম্মেদ ওরফে অপু (২৮), তাসলিমা পাখী (৩০), মহিদুল ইসলাম জয় (২০), আবুল কালাম (৩২), মো. স্বপন (৩১), আরিফুল ইসলাম (২৬), আরিফ মিয়া (২১), মারুফ রব্বানী (১৯), খোকন মোল্লা (৪৮), রবিউল ইসলাম (২৫), আনিসুর রহমান (২৭), মেহেদী (২১), কোরবান আলী (২৬), হামিদুল ইসলাম (৪০), ফজেল মিয়া (৩২), শাকিল (২৪), রবিউল ইসলাম (৩৪), গোলাম রাব্বি ওরফে রাব্বি (৩০), মুসা (২৯), সবুজ (২৫), সোহেল হোসেন (৩০), ইউসুফ ওরফে সোহেল (২৩), শাহারিয়া রাব্বি (৪২), সাজ্জাদ হোসেন রাজ্জাক (৩০), নুরনবী ওরফে শুভ (৩২), বাহার ওরফে নুরনবী (২৩), আক্তার হোসেন হৃদয় (২৬), ইসমাইল (২৬), হাসান (২৩), শাকিল (১৯), আলম (২৪), সাগর (১৯), সুরুজ (২৮), তারিকুল ইসলাম হাসিব (৩৭), মো. নয়ন, মামুন শিকদার, কালাম, শফিকুল ইসলাম (২৬), আলামিন হাওলাদার (৩৬), নাদিম, তারেক, সাত্তার (২৮), মামুন (২৫), হৃদয় (২০), জিহাদুল ইসলাম প্লাবন (৩০), শাহীন (২৮), সুমন (৫০), আরিফ হোসেন জয় (২৩), শাকিল (২২), শাওন (২১), মহসিন (২১), মেহেদী হাসান (২৫), আমিজুল ইসলাম (৩৭), সাদ বিন হাবিব (২৭) ও আবির হোসেন (১৬)।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (২৭ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার চারজন, শেরেবাংলা নগর থানা এলাকার দুজন, মোহাম্মদপুর থানা এলাকার ২৭ জন, আদাবর থানা এলাকার সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ছয়জন ও হাতিরঝিল থানা এলাকার ১০ জন রয়েছে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
কেআর/এমকেআর
Advertisement