চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসাসেবা চালু হয়েছে।
Advertisement
সোমবার (২৭ এপ্রিল) একজন রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবার কার্যক্রম শুরু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়ালাইসিস সেবা চালুর ফলে কিডনি রোগীদের চিকিৎসা গ্রহণে নতুন সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের ডায়ালাইসিস প্রয়োজন হলে এখন আর অন্য হাসপাতালে পাঠাতে হবে না, একই হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সেবা চালুর মাধ্যমে রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়ও কিছুটা কমে আসবে। বর্তমানে হাসপাতালের আইসিইউ ইউনিটে একটি ডায়ালাইসিস মেশিন সংযুক্ত করা হয়েছে।
Advertisement
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আমান বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হয়েছে। পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া গেলে ভবিষ্যতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস জানান, আপাতত একটি ডায়ালাইসিস মেশিন দিয়ে আইসিইউতে ভর্তি রোগীদের প্রয়োজন অনুযায়ী ডায়ালাইসিস করা হবে। ভবিষ্যতে রোগীর সংখ্যা বিবেচনায় সেবার সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এমআরএএইচ/জেএইচ
Advertisement