বৃষ্টির দিনে এসি ব্যবহার করা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকে তাপমাত্রা কত রাখা উচিত বা আদৌ এসি চালানো ঠিক কি না। আসলে বর্ষাকালে সঠিকভাবে এসি ব্যবহার করলে এটি ঘরের পরিবেশকে আরও আরামদায়ক করে তুলতে পারে। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা ভাব তৈরি হয়, যা দূর করতে এসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Advertisement
বৃষ্টির দিনে এসির তাপমাত্রা সাধারণত ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সবচেয়ে ভালো। এই তাপমাত্রা ঘরকে অতিরিক্ত ঠান্ডা না করে আরামদায়ক রাখে। অনেকেই ভুল করে খুব কম তাপমাত্রা যেমন ১৮ বা ২০ ডিগ্রি সেট করেন, যা শরীরের জন্য অস্বস্তিকর হতে পারে এবং ঠান্ডা-গরমের ভারসাম্য নষ্ট করে দেয়। তাই মাঝামাঝি তাপমাত্রা রাখাই সবচেয়ে উপযুক্ত।
এই সময়ে এসির প্রধান কাজ শুধু ঘর ঠান্ডা করা নয়, বরং বাতাসের অতিরিক্ত আর্দ্রতা কমানো। আর্দ্রতা বেশি থাকলে ঘরে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসি চালালে এই সমস্যা অনেকটাই কমে যায় এবং ঘরের পরিবেশ সতেজ থাকে।
বিদ্যুৎ খরচের দিক থেকেও বর্ষাকালে এসি ব্যবহার তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে, যদি সঠিক তাপমাত্রা নির্বাচন করা হয়। ২৫ বা ২৬ ডিগ্রিতে এসি চালালে কম শক্তি খরচ হয় এবং ইনভার্টার প্রযুক্তির এসি হলে আরও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। পাশাপাশি দরজা-জানালা বন্ধ রাখলে কুলিং দ্রুত হয় এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে।
Advertisement
এছাড়া বৃষ্টির দিনে এসির ‘ড্রাই মোড’ ব্যবহার করা বিশেষভাবে উপকারী, কারণ এটি বাতাসের আর্দ্রতা কমাতে সাহায্য করে। অনেক সময় শুধু কুল মোডের চেয়ে ড্রাই মোড বেশি কার্যকর হয়। তবে ভেজা কাপড় ঘরের ভেতর শুকানো থেকে বিরত থাকা উচিত, কারণ এতে ঘরের আর্দ্রতা বেড়ে যায় এবং এসির কার্যকারিতা কমে।
আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরিকেএসকে