প্রচণ্ড বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
Advertisement
বৈরী আবহাওয়ার কারণে বুধবার (২৯ এপ্রিল) ভোর ৬টা থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতির উন্নতি হলে সকাল ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
মো. সজল আলী/এসআর/এমএস
Advertisement