লাইফস্টাইল

বৃষ্টির দুপুরে পাতে রাখুন আচারি খিচুড়ি

বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, জানালার কাঁচে জমে থাকা জলকণা-এমন এক অলস দুপুরে মনটা নিজেই খুঁজে নেয় আরামদায়ক, গরম গরম কিছু খাবার। ঠিক তখনই মনে পড়ে যায় আচারি খিচুড়ির কথা।

Advertisement

মশলার ঝাঁঝ, আচারি স্বাদের টান আর নরম ভাত-ডালের মিশ্রণে তৈরি এই খাবার যেন বৃষ্টির দিনের জন্যই তৈরি। একদিকে পেট ভরানো, অন্যদিকে মন ভালো করার ক্ষমতা সব মিলিয়ে বৃষ্টিভেজা দুপুরে পাতে আচারি খিচুড়ি মানেই এক অনন্য স্বাদ-অনুভূতি। রইলো রেসিপি-

উপকরণ কাটারিভোগ চাল ২ কাপ পাঁচমিশালী ডাল ১ কাপ আচার ১/৪ কাপ আদা-রসুন বাটা ১ টেবিল চামচ ঘি – ১/২ কাপ তেল ২ টেবিল চামচ এলাচ ৩-৪টি দারুচিনি মাঝারি সাইজের ২ টুকরো তেজপাতা ২টি পেঁয়াজ কুচি ২টি কাঁচামরিচ ১০-১২টি (পছন্দমতো) লবণ স্বাদমতো পানি পরিমাণমতো আরও পড়ুন: সবাইকে চমকে দিতে রাঁধুন আম-কাসুন্দি চিংড়ি ঘরেই বানিয়ে নিন মজাদার মালাই লাচ্ছি কাঁচা আমের পুডিং খেয়েছেন কখনো? রইলো রেসিপি যেভাবে তৈরি করবেন

মজাদার এই খিচুড়ি রান্নায় নেই কোনো বাড়তি ঝামেলা। প্রথমেই চাল-ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে ঘি ও তেল দিয়ে তাতে পেঁয়াজ আর মসলা ভেজে নিন। এরপর ভাজা মসলায় চাল-ডাল দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। তারপর তাতে কিছু কাঁচামরিচ ও পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন।

চাল-ডাল সিদ্ধ হয়ে এলে তাতে আচার মিশিয়ে দিন। সবশেষে আরও কিছু কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের আচারি খিচুড়ি। এবার প্রিয়জনদের সঙ্গে নিয়ে উপভোগ করুন বৃষ্টি আর আচারি খিচুড়ি।

Advertisement

জেএস/