অর্থনীতি

মিডল্যান্ড ব্যাংকের ১৭৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়।

Advertisement

ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান, নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, পরিচালক মাস্টার আবুল কাশেম, ড. মোস্তাফিজুর রহমান, এ.কে.এম. বদিউল আলম, মোহাম্মদ জামাল উল্লাহ ও রিয়াজ আহমেদ চৌধুরী।

এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব ও নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পাশাপাশি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত উদ্যোগ ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Advertisement

সভায় পরিচালনা পর্ষদ ব্যাংকের টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এমকেআর