দেখতে দেখতে কেটে গেল এক মাস। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ থেকে ২৯ এপ্রিল- এই এক মাসে টালিউড ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে গভীর শূন্যতা ও নানা আলোচনা।
Advertisement
রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো টলিউডে। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। একাধিক স্থানে অভিযোগ দায়েরের পাশাপাশি প্রশাসনিক তদন্তও শুরু হয় এই ঘটনায়।
তবে এই শোকের সবচেয়ে বড় প্রভাব পড়ে রাহুলের পরিবারে। বিশেষ করে তার একমাত্র সন্তান ছোট্ট সহজকে ঘিরে তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে সে। সেই সময় সন্তানের কান্নাভেজা মুখ দেখে উপস্থিত সবাইও আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সবকিছু সামলানোর দায়িত্ব নেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। একা হাতে সংসার ও সন্তানের মানসিক অবস্থাকে সামলাতে হয় তাকে।
Advertisement
এক মাস পর সহজ কেমন আছে-এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এ বিষয়ে প্রিয়াঙ্কা জানান, তারা এখনো পুরোপুরি মানসিক লড়াইয়ের মধ্যেই আছেন। তিনি বলেন, “আমরা সবাই আলাদা আলাদা ভাবে এই শোক সামলানোর চেষ্টা করছি। সহজের সঙ্গে এই বিষয়ে আমি এখনো বিস্তারিত কথা বলিনি। ও কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, সেটা আমি জোর করে জানতে চাইনি। ওর যদি কখনও মনে হয়, তখন নিজেই আমাকে বলবে।”
আরও পড়ুন:কেন বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা? নিজেই জানালেন কারণ ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
উল্লেখ্য, রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্ক শুরু হয় চিরদিনই তুমি যে আমার সিনেমার পর। পরবর্তীতে তারা বিয়ে করেন এবং একমাত্র সন্তান সহজকে ঘিরে তাদের সংসার গড়ে ওঠে। তবে সম্পর্কের মধ্যে ওঠানামা থাকলেও সন্তানের কথা ভেবেই তারা আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
সবকিছু যখন নতুন করে গুছিয়ে উঠছিল, ঠিক তখনই রাহুলের মৃত্যু পরিবারটির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। এক মাস পেরিয়ে গেলেও সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার ও টলিউড ইন্ডাস্ট্রি।
Advertisement
এমএমএফ