জাতীয়

সাবেক প্রেস সচিবের ভাই আবু নছরকে‌ বিজ্ঞান জাদুঘরে বদলি

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে। এজন্য তার চাকরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভাই।

 আবু নছর স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার বিভাগে থাকার সময়েই চলতি বছরের ২৭ জানুয়ারি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান আবু নছর মোহাম্মদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত বছর তাকে কিছুদিনের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকেরও দায়িত্ব দেওয়া হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।

Advertisement

আরএমএম/এমএসএম