স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কমে এসেছে হামে মৃত্যুর সংখ্যা। সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন মারা গেছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২২৭ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৪৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৯৮০ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৩১০ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০ হাজার ৮২২ জন।

Advertisement

এসইউজে/এমআইএইচএস