জাতীয়

দুই ঘণ্টা পর নিভলো কালি তৈরির কারখানার আগুন

রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুনডেমরায় কালি তৈরির কারখানায় আগুনডেমরায় কালি তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আনোয়ারুল ইসলাম জানান, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট যোগ দেয়।

কেআর/বিএ

Advertisement