আইন-আদালত

প্রার্থিতা ফিরে পেতে এবার হাইকোর্টে এনসিপির মনিরা শারমিন

প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন দায়ের করেছেন সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন তিনি। রিট আবেদন দায়ের করতে এদিন দুপুরে হাইকোর্টে আসেন মনিরা শারমিন।

সংশ্লিষ্ট সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

Advertisement

আরও পড়ুনএনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বহালনুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

পরে ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন তিনি। তবে পরদিন দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ত্যাগ করেন। সেই হিসেবে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি। সাড়ে চার মাস অতিবাহিত হয়েছে। এরপর আপিলেও তার সংরক্ষিত আসনের প্রার্থিতা বাতিল হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আসেন।

এফএইচ/ইএ

Advertisement