আইপিএলের ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে বড় জরিমানা গুনলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রায়ান পরাগ। ‘স্মোকিং অ্যাক্ট’-এর জন্য তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
Advertisement
এই মৌসুমে পরাগের চুক্তির মূল্য প্রায় ১৪ কোটি রুপি। সেই হিসেবে তার প্রতি ম্যাচ ফি প্রায় ১ কোটি রুপি, যার ২৫ শতাংশ জরিমানা প্রায় ২৫ লাখ রুপির সমান। প্রথমবারের অপরাধ হওয়া সত্ত্বেও এই অঙ্ককে অনেকেই বড় শাস্তি হিসেবে দেখছেন।
বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, পরাগের বিরুদ্ধে প্লেয়ার কোড অব কন্ডাক্ট -এর অনুচ্ছেদ ২.১ অনুযায়ী লেভেল ১ অপরাধ সাব্যস্ত হয়েছে। এই অনুচ্ছেদে সাধারণ বা অনির্দিষ্ট ধরনের শৃঙ্খলাভঙ্গের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।
আইপিএল ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে বসে ভ্যাপ টানছিলেন পরাগ। তার এই ধূমপানে দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।
Advertisement
ড্রেসিংরুমে ধূমপানের জন্য নির্দিষ্ট কোনো ধারা না থাকায় বিসিসিআই কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২১ প্রয়োগ করেছে, যা অনির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এমএমআর