আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ এপ্রিল ২০২৬

শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক চিন্তায় ‘ইরানের ধর্মতত্ত্ব’তাসনিম সংবাদ সংস্থার ‘ইমাম ও নেতৃত্ব’ গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের শিক্ষকমণ্ডলীর সদস্য আলি আগাজানি ‘শহীদ আয়াতুল্লাহ সায়্যেদ আলী খামেনির রাজনৈতিক চিন্তায় ইরানের ধর্মতত্ত্ব’ শিরোনামের একটি নিবন্ধে লিখেছেন।

Advertisement

মুক্তি পেয়েছে তুসকা জাহাজের ৬ ইরানি ক্রু, এখনো আটক ২২মার্কিন প্রশাসন সম্প্রতি নৌ-অবরোধের অংশ হিসেবে ইরানি কন্টেইনার জাহাজ তুসকা জব্দ করে। ২০ এপ্রিল জব্দকৃত জাহাজটি ইরানের উদ্দেশে যাত্রা করছিল এবং এতে ২৮ জন ইরানি ক্রু সদস্য ছিলেন। জব্দকৃত তুসকা জাহাজের ৬ ক্রু সদস্যকে মুক্ত করা হয়েছে। তবে এখনও ২২ জন ক্রু সদস্য আটক অবস্থায় আছেন।

ইরানের ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা’র প্রতি পূর্ণ সমর্থন চীনেরইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রতি পূর্ণ সমর্থন আবারও ব্যক্ত করেছে চীন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনের সাইড-লাইন (চীন-ইরান) বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে।

২০ দিনের মধ্যেই ‘ব্যর্থ’ মার্কিন নৌ-অবরোধ: আইআরজিসিযুক্তরাষ্ট্রের তথাকথিত নৌ অবরোধ ২০ দিনের মধ্যেই ব্যর্থ হয়েছে। এ নৌ-অবরোধ মূলত চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের একটি বৃহৎ প্রকল্প হওয়ায় তা ব্যর্থ হয়েছে।

Advertisement

বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্নবিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (আরএসএফ)। সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে কাজ করা সংস্থাটির বার্ষিক ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’-এ এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরানপারমাণবিক ও ক্ষেপণাস্ত্রসহ সব কৌশলগত সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান। বুধবার (২৯ এপ্রিল) লিখিত এক বার্তায় ইরানের ইসলামিক সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা সায়্যেদ মোজতবা খামেনি এমন বিবৃতি দিয়েছেন।

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্পনিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে।

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি স্থবির হয়ে আছে : ল্যাভরভফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সংক্রান্ত সমস্যার কোনো সমাধান আপাতত দেখা যাচ্ছে না।

Advertisement

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আটকে দিলো ইসরায়েলগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বহর আটকে দিয়েছে ইসরায়েলি নৌবহর। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দেওয়া বিবৃতি অনুসারে, বুধবার রাতে গাজাগামী একটি নৌবহরের অংশ হিসেবে থাকা ২০টির বেশি জাহাজ এবং প্রায় ১৭৫ জন কর্মীকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। খবর জেরুজালেম পোস্ট।

তৃণমূল-বিজেপি উভয়ের দাবি, ২০০ আসনে জিতবোপশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে অন্তত ২০০ আসনে জয়লাভ করবে বলে আশাবাদী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি উভয়েই। যদিও রাজ্যের মোট আসন সংখ্যা ২৯৪ এবং ক্ষমতায় যেতে দরকার ন্যূনতম ১৪৮ আসন।

কেএম/জেআইএম