দেশজুড়ে

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জামায়াতপন্থি হিসেবে পরিচিত প্যানেল বড় ব্যবধানে পরাজিত হয়েছে। নির্বাচনে সব পদে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা।

Advertisement

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত নাজমুল আহসান পেয়েছেন ১৩৯ ভোট।

সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন ৬৯ ভোট পেয়েছেন।

Advertisement

সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে মুজিবুল হক বিশ্বাস রানা পেয়েছেন ২৫৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন ১০৯ ও মোহাম্মদ ওমর ফারুক ৭৩ ভোট পেয়েছেন।

লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট।

সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী ১৩৩ ভোট পেয়েছেন।

নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়।

Advertisement

এবারের নির্বাচনে দুটি প্যানেল‌ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলঅংশ নেয়।

মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম