মে দিবস উপলক্ষে সব শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শুক্রবার (১ মে) এক বিশেষ বার্তায় মন্ত্রী বলেন, মেহেনতি মানুষের ঘামের প্রতিটি বিন্দু সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে।
Advertisement
তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের কৃষকরা তাদের শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নিয়োজিত শ্রমিকদেরও মন্ত্রী বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন।
কৃষিমন্ত্রী তার শুভেচ্ছাবার্তায় আরও বলেন, ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলন ও ত্যাগ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পথ খুলে দিয়েছিল।
Advertisement
মন্ত্রী প্রত্যাশা করেন, বিশ্ব হবে বৈষম্যহীন। শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে।
এনএইচ/এএমএ