প্রতি বছরের মতো এবারও মিডিয়া কাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশ (বিএসজেএ)।
Advertisement
৩২ দলের ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ শুরু হতে যাচ্ছে আগামী ৩ মে। বরাবরের মতো এবারও অংশ নিচ্ছে জাগোনিউজ। আগামী ৩ মে থেকে শুরু হবে ৩২ দলের এই টুর্নামেন্ট।
গতকাল (৩০ এপ্রিল) টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
জাগোনিউজ খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ দৈনিক কালের কন্ঠ, টি-স্পোর্টস ও ইনডিপেনডেন্ট টিভি।
Advertisement
বিএসজেএ সভাপতি ও জাগোনিউজের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবু বলেন, ‘প্রায় ২০ বছরের বেশি সময় ধরে চলছে এই ফুটবল টুর্নামেন্ট। এই দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে থাকায় কুল তথা স্কয়ার টয়লেট্রিজকে ধন্যবাদ। এটি স্রেফ বিনোদনমূলক টুর্নামেন্ট। তাই কেউ অতিরিক্ত সিরিয়াস হয়ে খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হবেন না।’
৮টি গ্রুপে ভাগ করা হয়েছে সবগুলো দলকে। ৩ মে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে আগামী ৭ মে পর্যন্ত। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
এসকেডি/আইএন
Advertisement