প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি (ইটিপিএল) প্রিমিয়ার লিগ। ৬ দলের অংশগ্রহণে আগামী ২৬ আগস্ট শুরু হতে যাচ্ছে লিগটি।
Advertisement
অংশ নিতে যাওয়া দলগুলো হলো- গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে।
টি-টোয়েন্টি ও বিশ্ব ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকারা টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি কিনেছেন দলও। যেমন দক্ষিণ আফ্রিকার তিন তারকা ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন ও কিংবদন্তি জন্টি রোডস আছেন দলের মালিকানায়। তিন প্রোটিয়া কিনেছেন ইটিপিএলের ফ্র্যাঞ্চাইজি ‘রটারডাম ডকার্স’-এর মালিকানা।
মালিকানা যেমন কিনেছেন, তেমনি টুর্নামেন্টে মাঠের খেলায় রটারডাম ডকার্সকে নেতৃত্বও দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
Advertisement
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের অন্যতম প্রতিষ্ঠাতা বলিউড তারকা অভিষেক বচ্চন। ইতোমধ্যেই টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজির পাঁচটি বিক্রি হয়ে গেছে।
আমস্টারডামের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান তারকা। তারা হলেন- অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ, মিচেল মার্শ এবং দেশটির হকি কিংবদন্তি জেমি ডয়ার। বেলফাস্টের কর্ণধারদের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
আরেক ফ্র্যাঞ্চাইজি এডিনবার মালিকানায় আছেন নিউজিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার।
আগেই জানা গেছে যে, গ্লাসগো মাগাফিয়ান্সের মালিকানায় আছেন ইউনিভার্স বস ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি।
Advertisement
খেলোয়াড় ও মালিক দুই ভূমিকায় দেখা যাবে ফাফ ডু প্লেসিকে। নিজের অনুভূতি জানিয়ে এই প্রোটিয়া তারকা বলেন, ‘এখনো বিষয়টা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি এখনো নিজেকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবেই দেখি এবং মাঠে থাকতেই ভালোবাসি। এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে। হাইনরিখ ক্লাসেন আর আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আইএন