জাতীয়

প্রেমিকার সঙ্গে ঝগড়া, কীটনাশক পানে বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

রাজধানীর মোহাম্মদপুরে প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

Advertisement

নিহত সৌরভ হালদার (২৫) ইউল্যাব ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ঝালকাঠি সদরের ভিমরুলী এলাকার অমল হালদারের ছেলে। পরিবারটি বর্তমানে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় ভাড়া বাসায় থাকে।

সৌরভকে শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সৌরভের বোন সঞ্জিতা হালদার বলেন, ‘আমার ভাইয়ের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে রুমেই কীটনাশক পান করে সে অসুস্থ হয়ে পড়ে। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ