লাইফস্টাইল

কৃতির সামার স্টাইল, চোখ ফেরানো দায়

গরমের ফ্যাশন মানেই হালকা কাপড়, প্রাণবন্ত রং আর একটু সাহসী ছোঁয়া। সেই ভাবনাটাকেই নতুনভাবে তুলে ধরলেন বলিউড তারকা কৃতি শ্যানন। তার আসন্ন সিনেমা ককটেল-২ এর গান ‘যাব তাক’-এ দেখা গেছে একেবারে ফ্রেশ, বিচ-ইন্সপায়ার্ড আর গ্ল্যামারাস এক লুক, যা এরই মধ্যে সামার স্টাইলপ্রেমীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Advertisement

এই লুকে কৃতি বেছে নিয়েছেন ভাইপার প্রিন্টের নজরকাড়া একটি মিনি ড্রেস, যা একদিকে যেমন বোল্ড, অন্যদিকে তেমনি খেলাচ্ছলে ভরপুর। স্টাইলিস্ট আনিতা শ্রফ আদজানি এবং সুকৃতি গৌরভের পরিকল্পনায় তৈরি এই স্টাইলিংয়ে রয়েছে সামার চিক আর গ্ল্যামের নিখুঁত মেলবন্ধন।

ড্রেসটি বানানো হয়েছে হালকা প্রিন্টেড মেশ ফ্যাব্রিকে, যেখানে ডিপ প্লাঞ্জ হল্টার নেকলাইন ও কাট-আউট বডিস লুকটিকে দিয়েছে আরও সাহসী আবহ। স্কার্টের ফ্রিলি টিয়ার্ড ডিজাইন চলাফেরায় এনে দেয় দারুণ ফ্লুইডিটি আর ওপেন-ব্যাক ডিটেইল যোগ করেছে বাড়তি আকর্ষণ।

এই লুক শুধু একটি পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো একটি সামার স্টেটমেন্ট। ভাইপার প্রিন্টের প্রাণবন্ত টোন এবং ওয়াইল্ড ভাইব কৃতির উপস্থিতিকে করেছে আরও নজরকাড়া, যা সহজেই মানিয়ে যায় বিচ আউটিং বা সামার পার্টির সঙ্গে।

Advertisement

আরও পড়ুন: হট লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন খুশি কাপুর শাড়িতেই নজর কাড়ছেন কাজল

মেকআপেও ছিল সিম্পল কিন্তু ইমপ্যাক্টফুল টাচ। সান-কিসড গ্লো, ন্যাচারাল ফিনিশ আর ভলিউমিনাস লেয়ার্ড হেয়ারস্টাইল, সব মিলিয়ে তৈরি হয়েছে একদম ‘ব্রোনজড বেবি’ লুক, যা গরমের দিনে একেবারে পারফেক্ট।

কৃতির এই উপস্থিতি আবারও মনে করিয়ে দেয়, সামার ফ্যাশন শুধু আরামেই সীমাবদ্ধ নয়। এতে থাকে আত্মবিশ্বাস, নতুন কিছু ট্রাই করার সাহস আর নিজের স্টাইলকে ভিন্নভাবে প্রকাশ করার সুযোগ। সাহসী প্রিন্ট, ফ্লুইড কাট আর হালকা গ্ল্যামের এই সমন্বয়ই তৈরি করে এক অনন্য সামার লুক, যা সহজেই ট্রেন্ড হয়ে উঠতে পারে।

জেএস/

Advertisement