দেশজুড়ে

পদ্মায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে জেসমিন খাতুনের (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Advertisement

শুক্রবার (১২ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাতকে (৭) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর জেসমিন খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো ইসরাতের খোঁজ মেলেনি।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে অভিযান চলছে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম