ভালোবাসা হতে-না-হতেইছাড়াছাড়ি হয়ে গেলোসামনে অনন্ত পাহাড় পড়ে আছেতোমাকে পেরিয়ে যেতে মন চায় না
Advertisement
নীল ফড়িং যেদিন গান হয়ে যাবেঝরাপাতা যেদিন সুর হয়ে যাবেতার অপেক্ষায় সরু প্রান্তিকে দাঁড়িয়ে
****
ভাঙনের নিচের বিকেলহেমন্ত গোধূলির মতো দীর্ঘশ্বাস পাতা ঝরেনিখোঁজ চিঠির মতো আলো জ্বেলে
Advertisement
মাঝখানে সাঁকো—আমরা দাঁড়িয়েসজল মেঘের মতো উচ্ছল দুটি প্রাণ গীতবিতান হয়ে নিরুদ্দেশ
****
গোধূলির চিঠিসূর্যাস্ত খাচ্ছে গিলে আকাশ-নীল দুটি পাখি খাচ্ছে দোল মেঘের কোলেসূর্য ঘিরে
বুকের ব্যথা হঠাৎ করে যাচ্ছে বেড়েব্লাডপেসারেরও একই ঢংখুলতেই চিঠি, লেখা আছে‘চলে এসো শুক্রবারে’
Advertisement
হালকা জোরের ঝড় এসেচৈত্রের চিঠি উড়ে গেলোতাকিয়ে দেখি সবুজ মাঠেহাওয়ার বেগ এলোমেলো
****
প্রসঙ্গআঁচে পুড়ে যায় পাঁজরতবু সিম্ফনি বাজে সুমধুর
ভেঙেচুরে পড়ে থাকে বিভিন্ন চর, বরেন্দ্রভূমিতবুও এঁকে যাই স্বপ্নভূমি
যদি হয় প্রসঙ্গঋণ নিয়েও বেঁচে থাকতে রাজি
****
অন্ধকার বোঝে না যে, সে অন্ধকারবছরের পর বছরের ক্ষত বয়েআজও দাঁড়িয়েতোমার সামনে রক্ত গোলাপ
চূড়ান্ত আঘাতে ক্ষত নেইসামান্য আঘাতের ব্যথাঅমর
অন্ধকার বোঝে না যে, সে অন্ধকার
কেএসকে