সাহিত্য

খুকুর পহেলা বৈশাখ

  বিলকিস নাহার মিতু

খুকু সাজছে বৈশাখী সাজ লাল আর সাদা জামা, মেলায় মেলায় ঘুরছে খুকু সঙ্গে আছে মামা।

Advertisement

খুকু দেখে একতারাতে নাচছে বাউল ভাই, মামার কাছে বায়না তাহার চলো কিছু খাই।

বাদাম বাহার, মণ্ডা-মিঠাই রসগোল্লার হাড়ি, খুকু এসব কিনে নিয়ে আসছে ফিরে বাড়ি।

কেএসকে

Advertisement