সাহিত্য

আমায় ছাড়া দিব্যি কাটে তোমার এবং অন্যান্য কবিতা

আমায় ছাড়া দিব্যি কাটে তোমার

আমায় ছাড়া দিব্যি কাটে তোমারঘর-সংসার থালা-বাসন মাজাতার জন্য সময় এখন আগে—আমার কথা ভাবলে যেন সাজা।

Advertisement

সাজা পাচ্ছি আমি সুদের হারেদিন যত যায় কঠিন হচ্ছে বাঁচাতার জন্য চিন্তা তোমার আগে—পড়ছে খসে আমার প্রেমের খাঁচা।

খাঁচা বন্দি বোকা সুখের পাখিউড়ে কেবল তোমার ছোট নামেতার জন্য এখন তোমার দেহ—শীতকালেও অল্প করে ঘামে।

ঘামের ভেতর ঘ্রাণ যত থাকেতার থেকেও বেশি ভালোবাসিতার জন্য পিরিত রাখার পরে—অবশিষ্ট থাকলে নিতে আসি।

Advertisement

****

নবীন বুকে প্রাচীন প্রেম

তোমার শ্বাসের ওঠানামাধৈবত সুরে সুরে কাঁপেবুকের গড়ন অবিকলআমার সৃজন হাত’ মাপে।গ্রামীণ ছায়াপথ ধরে—কাহ্নপা হেঁটে যায় ধীরতোমার নবীনতম বুকেটেনে দেই প্রেমের শিশির।

মায়াচোখে জল দেখে ভাবিঐ বুঝি দাহ কেরোসিনএক্ষুণি পুড়ে যাবো আমিহয়ে যাবো হাওয়াতে বিলীন।আমার দখলে থাকা ভূমিশুনি আজ ভিনলোকে খায়তোমাকে প্রেমিকা ভেবে আজবুদ্ধও দুঃখী থেকে যায়—।

****

Advertisement

বিবাহ-বন্দনা

কিশোরী তখন তুমি ছিলে ছোট ফুলবলেছিলে মৃদু শ্বাসে বিবাহ কবুলবলেছিলে নত চোখে মধুময় স্বরউত্তর দিতে গিয়ে জড়ালো অধর।বলেছিলে ভালোবেসে—হবে সংসারশরীরে শরীর রেখে কামনা অপার।সেই সুরে নেচে ওঠে বুনো হাতিশুঁড়বিবাহ বিবাহ করি, ঘর কতদূর?

কিশোরী তখন তুমি দেহে নব সাজনবীন প্রেমিক খোলে নতুনের ভাঁজভাঁজে ভাঁজে ঢেউ তোলে রস-নদী আরকাঁচা মুখে আচানক সুখ শীৎকার।সুর ভাসে দেহময় কাঁপে দুই মনবিবাহে কবুল ছিলে প্রেমিকা যখন!প্রেমিকা যখন তুমি কত প্রেমময়লুকিয়ে সবার চোখ ভাসালে আমায়।

বিবাহ তোমার আজ! পাই সংবাদহওয়ার বুননে ভাসে মরণের ফাঁদযুবতী এখন তুমি বেঁধেছো বাসরসবকিছু ভুলে গিয়ে মুছে গেছে ঘোর!

এসইউ