অতঃপর নীরবতা... অতএব: মানুষ, বিনয়ী হও।ধূলি, নক্ষত্র, রক্ত আর অশ্রুর শপথ:জীবন ক্ষণিক; তবু স্বপ্নের ভেতরেই মহাকালের রথ।একদিন, সূর্যও নিভে যাবে—নিশ্চিত!সমুদ্র শুকাবে, ভেঙে পড়বে সভ্যতার মিনার;কে জানে, কোন প্রহরে বেজে উঠবে শেষ সংগীত?পাপ ও পুণ্যের মাঝে বিস্তর ব্যবধান—তবু মানুষ কেন নিজের কাছেই পরাজিত হয়?কিতাবের আলো আছে; প্রার্থনার আহ্বান,তবু হৃদয় অন্ধ হলে সকল জ্ঞানই ক্ষয়।দ্বিখণ্ডিত আয়নায় কারা নিজেদের মুখ দেখে?বলো রাজা, বলো সাধু, বলো যুদ্ধফেরত ক্লান্ত সৈনিক:শ্মশানের ধোঁয়া আর কবরের নীরব মাটিশেষে কি একই শূন্যতার দিকেই দৌড়ায় অনন্ত ঠিক?তবে কিসের অহংকার? কিসের পরিচয়?দেহ দগ্ধ হলে থাকে শুধু কিছু ছাই,সময় মুছে দেয় নাম—স্মৃতিও একদিন হারায়।ক্ষমতার প্রাসাদ, অর্থের অলংকার,সবই ক্ষণস্থায়ী; সবই ক্ষয়ের অধিকার।শেষে মানুষ ফিরে যায় মৃত্তিকারই কাছে—মাটির গভীর ঘুমে, সমস্ত উচ্চারণ নত হয়ে বাঁচে।
Advertisement
এসইউ