গরু বা খাসির ভুঁড়ি রান্না খেতে খুবই সুস্বাদু হলেও এর সবচেয়ে ঝামেলার অংশ হলো পরিষ্কার করা। অনেকেই সময় কম লাগে বা দুর্গন্ধের কারণে এটি এড়িয়ে যান।
Advertisement
তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে খুব অল্প সময়েই ভুঁড়ি থেকে দুর্গন্ধ ও কালচে ময়লা দূর করা সম্ভব চুন ছাড়াও। নিচে কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হলো, যা অনুসরণ করলে ভুঁড়ি দ্রুত পরিষ্কার করা যাবে।
লেবুর রস ব্যবহার করে পরিষ্কারপ্রথমে ২টি পাকা লেবুর রস বের করে নিন। একটি বড় পাত্রে পর্যাপ্ত গরম পানি নিন এবং তাতে লেবুর রস মিশিয়ে দিন। এরপর ভুঁড়ি বড় বড় টুকরো করে ওই পানিতে ডুবিয়ে রাখুন। মাত্র ১–২ মিনিট ভিজিয়ে রাখলেই এর দুর্গন্ধ অনেকটা কমে যাবে এবং ময়লা নরম হয়ে আসবে। এরপর ভুঁড়ি উঠিয়ে একটি স্টিলের চামচ বা ছুরির সাহায্যে হালকা ঘষে কালো আস্তরণ সহজেই তুলে ফেলুন।
লবণ মিশ্রিত পানিতে সেদ্ধ করেভুঁড়ি টুকরো করে ভালোভাবে ধুয়ে নিন। এরপর পানিতে পর্যাপ্ত লবণ দিয়ে চুলায় বসিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। এতে ভুঁড়ির শক্ত ময়লা ও দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। সেদ্ধ হয়ে গেলে ভুঁড়ি নামিয়ে কাটিং বোর্ডে রেখে ছুরি দিয়ে বা হাতের সাহায্যে কালচে অংশগুলো আলতো করে চেঁছে পরিষ্কার করে ফেলুন।
Advertisement
আরও পড়ুন:
ঘরেই শান দিতে পারেন দা-বটি-ছুরি ঈদে বাড়ি ফাঁকা? গাছের পানির ব্যবস্থা করবেন যেভাবে খুব অল্প সময় গরম পানিতে ডুবিয়ে রাখাএই পদ্ধতিতে প্রথমে ভুঁড়ি টুকরো করে স্বাভাবিক পানিতে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি একটি বাটিতে ঢেলে ভুঁড়ির টুকরোগুলো মাত্র ১০–১৩ সেকেন্ড ডুবিয়ে রাখুন। এর বেশি সময় রাখা যাবে না, নাহলে ভুঁড়ি বেশি নরম হয়ে যেতে পারে। এরপর দ্রুত উঠিয়ে চামচ বা ছুরি দিয়ে উপরের ময়লা সহজেই তুলে ফেলুন।
ভিনেগার ও লবণের মিশ্রণেএকটি বড় পাত্রে পানি নিয়ে তাতে ভিনেগার ও লবণ মিশিয়ে ভুঁড়ি ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এই মিশ্রণ দুর্গন্ধ দূর করতে এবং ময়লা আলগা করতে সাহায্য করে। ভিজিয়ে রাখার পর ভুঁড়ি বের করে ভালোভাবে ধুয়ে নিন। এরপর ভুঁড়ির বাইরের ও ভেতরের দুই স্তরেই থাকা কালচে অংশ এক কোণা থেকে আলতো করে টেনে বা হাতে ঘষে তুলে ফেলুন। শেষে পর্যাপ্ত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই ভুঁড়ি একদম প্রস্তুত রান্নার জন্য।
জেএস/
Advertisement