ঈদের খাবারের আয়োজনে গরুর মাংসের নানা পদ যেন থাকবেই। তবে একই ধরনের ভারী খাবারের ভিড়ে যদি একটু ভিন্ন স্বাদের, স্বাস্থ্যকর আর আকর্ষণীয় কিছু রাখা যায়, তাহলে অতিথি আপ্যায়নও হয়ে ওঠে আরও বিশেষ।
Advertisement
নরম ও রসালো বিফ কোফতার সঙ্গে টাটকা সবজি, লেবুর হালকা টক আর মসলার দারুণ মিশেলে তৈরি বিফ কোফতা সালাদ হতে পারে আপনার ঈদের টেবিলের অন্যতম আকর্ষণ। সুস্বাদু এই পদটি যেমন পেট ভরাবে, তেমনি এনে দেবে ভিন্ন স্বাদের তৃপ্তিও। রইলো রেসিপি-
উপকরণ কোফতার জন্যগরুর মাংসের কিমা ২ টেবিল চামচআদা বাটা ১ টেবিল চামচরসুন বাটা ১ টেবিল চামচপেঁয়াজ মিহি কুচি- ২ টেবিল চামচকাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচকাবাব মসলা ১ চা-চামচলবণ স্বাদমতো
সসের জন্যচিলি সস ২ টেবিল চামচটমেটো কেচাপ ৩ টেবিল চামচসয়া সস ১ টেবিল চামচওয়েস্টার সস ১ টেবিল চামচব্রাউন সুগার ১ টেবিল চামচলবণ স্বাদমতোগোলমরিচের গুঁড়া আধা চা-চামচলেবুর রস ১ চা-চামচ
Advertisement
কাজুবাদাম ভাজা আধা কাপপেঁয়াজ কুচি ১ টেবিল চামচটমেটো কুচি আধা কাপশসা কুচি ১ কাপক্যাপসিকাম স্লাইস করা সিকি কাপ
আরও পড়ুন:
ঘরেই রাঁধুন রেস্টুরেন্ট স্টাইলের নেহারি মারাঠিদের থেচা-বিফ খেয়েছেন কখনো? রইলো রেসিপি এই ঈদেই খেতে পারেন গরুর মাংসের কোরমা যেভাবে তৈরি করবেনপ্রথমে কোফতা তৈরির জন্য দেওয়া সব উপকরণ ভালোভাবে একসঙ্গে মেখে নিন। এরপর নিজের পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারি আকারে কোফতা তৈরি করুন। চুলায় তেল গরম করে কোফতাগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
অন্য একটি পাত্রে সসের উপকরণগুলো একত্রে মিশিয়ে মসৃণ সস তৈরি করে নিন। সবশেষে ভাজা কোফতা, প্রস্তুত করা সস এবং সালাদের ড্রেসিং একসঙ্গে আলতোভাবে মিশিয়ে পরিবেশন করুন সুস্বাদু বিফ কোফতা সালাদ।
Advertisement
জেএস