কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে মাংসের বাহার। একই ধরনের ভুনা বা ঝোল খেতে খেতে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে মন চাইতেই পারে। তাই মাংস শেষ হওয়ার আগেই ঘরেই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের স্বাদের দারুণ মজাদার বিফ স্টেক।
Advertisement
নরম, রসালো ও মশলার ভারসাম্যে তৈরি এই পদ সহজেই পরিবারের সবাইকে মুগ্ধ করবে। খুব বেশি উপকরণ বা ঝামেলা ছাড়াই রান্না করা যায় বলে ঈদের ব্যস্ত সময়েও এটি হতে পারে বিশেষ আকর্ষণের একটি খাবার। রইলো রেসিপি-
উপকরণ বিফ ২ টুকরা (২ কেজি) রসুন বাটা দেড় টেবিল চামচ সরিষা বাটা ২ টেবিল চামচ সয়া সস ৩ টেবিল চামচ অলিভ অয়েল ২ টেবিল চামচ ভিনেগার ২ টেবিল চামচ লবণ ১/৪ চা চামচ মধু ১ চা চামচ তেঁতুলের কাথ্ব ২ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দেড় চা চামচ গোলমরিচ গুঁড়া দেড় চা চামচআরও পড়ুন:
ভুঁড়ি রান্নার সহজ রেসিপি ঘরেই রাঁধুন রেস্টুরেন্ট স্টাইলের নেহারি মারাঠিদের থেচা-বিফ খেয়েছেন কখনো? রইলো রেসিপি যেভাবে তৈরি করবেনপ্রথমেই একটি বাটিতে রসুন বাটা, ভিনেগার, সয়া সস, অলিভ অয়েল, সরিষা বাটা, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মধু ও পরিমাণমতো লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে তেঁতুলের কাথ্ব যোগ করে আবার নেড়ে মিশ্রণটি তৈরি করুন।
Advertisement
এবার মিশ্রণটি একটি জিপলক ব্যাগে ঢেলে তার মধ্যে দুই টুকরো বিফ স্টেক রাখুন। ব্যাগের মুখ বন্ধ করে হালকা ঝাঁকিয়ে নিন, যেন মশলার মিশ্রণ মাংসের চারদিকে সমানভাবে লেগে যায়। এরপর ব্যাগটি ফ্রিজে রেখে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত মেরিনেট হতে দিন।
রান্নার সময় একটি গ্রিল প্যানে কুকিং স্প্রে ব্যবহার করে স্টেকগুলো বসান। মাঝেমধ্যে উল্টেপাল্টে দুই পাশ সমানভাবে সেঁকে নিন। স্টেক ভালোভাবে রান্না হয়ে গেলে প্লেটে তুলে পরিবেশন করুন। চাইলে ম্যাশড পটেটো বা হালকা সেদ্ধ সবজির সঙ্গে পরিবেশন করতে পারেন।
জেএস/
Advertisement