লাইফস্টাইল

ঘরে বসেই উপভোগ করুর ফিলিপাইনের বিফ তাপা

বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে ফিলিপাইনের বিফ তাপা একটি বিশেষ স্থান দখল করে আছে। নরম গরুর মাংসকে সয়া সস, রসুন, চিনি ও বিভিন্ন মসলার মিশ্রণে মেরিনেট করে তৈরি করা এই পদটি স্বাদে যেমন অনন্য, তেমনি প্রস্তুত করাও বেশ সহজ।

Advertisement

ফিলিপাইনে এটি সাধারণত ভাত ও ডিমের সঙ্গে পরিবেশন করা হয় এবং সকালের নাস্তায় অত্যন্ত জনপ্রিয়। আপনি যদি নতুন কোনো আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে চান, তবে ঘরেই সহজ উপকরণ দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু ফিলিপিনো বিফ তাপা। রইলো রেসিপি-

উপকরণ গরুর পেটের দিকের মাংস ১ কেজি সয়া সস ৪ টেবিল চামচ লাল চিনি ১ টেবিল চামচ সাদা ভিনেগার ২ টেবিল চামচ রসুনকুচি ২ টেবিল চামচ কালো গোলমরিচগুঁড়া দেড় টেবিল চামচ তেল ২ টেবিল চামচ লবণ স্বাদমতো

আরও পড়ুন:

মাংস শেষ হওয়ার আগেই বানিয়ে নিন বিফ স্টেক ঈদের বিশেষ আয়োজনে রাখুন বিফ কোফতা সালাদ ভুঁড়ি রান্নার সহজ রেসিপি যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংসকে পাতলা টুকরো করে কাটুন। এরপর তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন। যদি লাল চিনি না থাকে, সাদা চিনি ব্যবহার করতে পারবেন।

Advertisement

এরপর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাংস কয়েক মিনিট ভাজুন। ভাজা হয়ে গেলে তাতে ১ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলে সুস্বাদু এই পদ। এবার ভাত এবং ভাজা ডিমের সঙ্গে গরম গরম পরিবেশন করুন বিফ তাপা।

জেএস/