লাইফস্টাইল

স্মোকি আইস আর ক্রপ শার্টে নুসরাতের গ্ল্যামার

টালিউডের জনপ্রিয় ও ফ্যাশন-সচেতন অভিনেত্রী নুসরাত জাহান আবারও তার স্টাইল স্টেটমেন্ট দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেছেন।

Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন বোল্ড লুকটি ফ্যাশনপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

গ্রীষ্মের দিনে কীভাবে আরাম ও স্টাইলকে একসঙ্গে ধরে রাখা যায়, সেই ধারণারই দারুণ প্রতিফলন দেখা গেছে তার এই সাজে।

এই লুকের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাদা রঙের ফুল-স্লিভ পাফড ক্রপ শার্ট। এর সঙ্গে কনট্রাস্ট তৈরি করতে তিনি পরেছেন হাই-ওয়েস্টেড কালো পলকা ডট শর্টস।

Advertisement

সাদা ছোট ছোট ডটের ক্ল্যাসিক ডিজাইন পুরো আউটফিটে এনে দিয়েছে চিরকালীন আবেদন ও পরিশীলিত সৌন্দর্য।

সাদা-কালো পোশাকের একঘেয়েমি ভাঙতে তিনি বেছে নিয়েছেন রয়্যাল ব্লু রঙের স্টিলেটো পাম্প, যা লুকে যোগ করেছে আকর্ষণীয় রঙের ছোঁয়া এবং আলাদা মাত্রা।

মেকআপেও ছিল গ্ল্যামার ও আত্মবিশ্বাসের মিশেল। চোখকে আরও গভীর ও আকর্ষণীয় দেখাতে ব্যবহার করেছেন ড্রামাটিক স্মোকি আইলাইনার, আর ঠোঁটে ছিল ন্যুড শেডের লিপস্টিক।

এছাড়া সোনালি হাইলাইট করা ঢেউখেলানো খোলা চুল, সংযত ধাতব অলংকার এবং নজরকাড়া হিলস-সব মিলিয়ে তার সামার ফ্যাশন লুকটি হয়ে উঠেছে আধুনিক, স্টাইলিশ ও দৃষ্টিনন্দন।

Advertisement

জেএস/