রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) ও মোহাম্মদ হৃদয় হোসেন (২০)।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশের টহল টিম। এসময় মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ছিনতাইকারীরা।
আহত দুই পুলিশ সদস্যের বাম কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
Advertisement
শেরে বাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোমিন জানান, তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুই পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। দুজনেরই বাম কাঁধের উপরে ছুরিকাঘাত রয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর
Advertisement