২০২৬-২৭ অর্থবছরের জন্য আইন ও বিচার বিভাগে ২ হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বরাদ্দের চেয়ে ২৮ কোটি টাকা বেশি।
Advertisement
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য আইন ও সংসদবিষয়ক বিভাগে আরও ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন তিনি।
ব্যবসায়িক পরিবেশ ও বিচারিক দক্ষতা উন্নত করতে এবং বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদারের লক্ষ্যে অর্থমন্ত্রী দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ ও দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদের পরিকল্পনা প্রস্তাব করেন।
Advertisement
তিনি বলেন, আনুষ্ঠানিক আপিল ছাড়াই সহজ সমাধানের সুযোগ করে দিতে আয়কর বিরোধে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) পরিধি বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, আদালতের বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমাতে এবং আদায়ের দক্ষতা বাড়াতে সরকার খেলাপি ঋণ আদায়ের জন্য মামলা-পূর্ব মধ্যস্থতার ব্যবহারকে উৎসাহিত করবে।
তিনি বলেন, সরকার পুঁজিবাজার সংক্রান্ত বিরোধের জন্য একটি বিশেষায়িত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা পর্যালোচনা করছে, যার মধ্যে সিদ্ধান্ত কার্যকর করার আইনি ক্ষমতাসম্পন্ন একটি বিশেষ ট্রাইব্যুনাল বা ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠার সম্ভাবনাও রয়েছে।
এফএইচ/এমকেআর
Advertisement