বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরু থেকেই চাপ প্রয়োগ করে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। তবে প্রথমার্ধের খেলায় গোল করতে পারেনি কোনো দলই। গোলশূন্য সমতায় শেষ হয়েছে এই অর্ধের খেলা।
Advertisement
বৃহস্পতিবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল প্রথমার্ধে দখলে রাখে কোরিয়া। আর ৪৭ শতাংশ চেক প্রজাতন্ত্র। ৮টি শট নিলেও কোরিয়া লক্ষ্যে রেখেছে কেবল একটি। তিন শটের একটিও এই অর্ধে লক্ষ্যে রাখতে পারেনি তাদের প্রতিপক্ষ।
চতুর্থ মিনিটে সন-হিউং-মিন প্রথমবারের মতো বল স্পর্শ করেন। এগিয়ে গেলেও পড়েন অফসাইডের ফাঁদে।
৮ মিনিটে লি কাং-ইন এবং সন-হিউং-মিন এক টাচে বল আদান-প্রদান করে ব্যাক থ্রির সামনে কিছু জায়গা তৈরি করেন। এরপর ডান প্রালি জে-সুংকে ফাউল করে থামান লাদিস্লাভ ক্রেইচি। ফ্রি-কিক থেকে দেওয়া ক্রসটি অবশ্য ভালো হয়নি। ১০ মিনিটে কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি কোরিয়া।
Advertisement
লি-জে সাং ১২ মিনিটে পাস দেন সন-হিউং-মিনকে। তবে তিনি বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। ১৪ মিনিটে জে-সাং বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কিক নিলেও সেটি ঠেকিয়ে দেন চেকের গোলকিপার কোভার।
চেক প্রজাতন্ত্রের হয়ে প্যাট্রিক শিক ১৬ মিনিটে নিজের ও দলের প্রথম সুযোগ তৈরি করেন। কিন্তু তাকে আটকে রাখেন কিম মিন-জে। ফলে তিনি শট নেওয়ার সুযোগই পাননি। এরপর ডান দিক থেকে ফ্রি-কিক নেন লি কাং-ইন। তবে শটটি পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।
২৩ মিনিটে কুলিং ব্রেক দেওয়া হয়। ততক্ষণ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। হাই প্রেসে খেলার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র। কিন্তু সেই চাপও সামাল দেয় কোরিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা।
৩৮ মিনিটে সন হিউং-মিন বক্সের বাইরে থেকে শট নেন, কিন্তু বলটি একটু বেশি উঁচু হয়ে যায় এবং গোলরক্ষক কোভার সহজেই তা ছেড়ে দেন। এরপরও কোরিয়া একাধিক আক্রমণ সাজিয়েও সফল হতে পারেনি।
Advertisement
যোগ করা সময়ে দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন কোরিয়ান তারকা সন। দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ম্যাচে প্রথম গোল করার জন্য, কিন্তু তিনি পা পিছলে পড়ে যান। শট নেওয়ার ভান করে বাম পাশে থাকা লে কাং-ইনকে বল ছেড়ে দেন, এবং আবার রিটার্ন পাস পাওয়ার জন্য সঠিক জায়গায় ছিলেন। তবে ঠিক সেই মুহূর্তে ভারসাম্য হারিয়ে ফেলায় তিনি শট নিতে পারেননি।
প্রথমার্ধের খেলা শেষে কোনো দলই গোল করতে না পারায় সমতায় থেকে বিরতিতে গেছে দুই দলই।
আইএন/জেআইএম