দেশজুড়ে

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান প্রকৌশলী জসিম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা-৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, কউক’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী জসিম উদ্দিন পেকুয়ার বাসিন্দা। তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৪ সালে রাষ্ট্রের মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারিতে চাকরিতে যোগ দেন এবং ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। জসিম উদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্কুল জীবনের বন্ধু ছিলেন বলে জানা গেছে।

Advertisement

সায়ীদ আলমগীর/কেএইচকে/জেআইএম