মাওলানা রুমির সাথে কথা হলো আমার!বললেন, ‘প্রেমিকের কোনো ভয় নেই, যার মঞ্জিল প্রেম!’আমি আকাশের দিকে তাঁকিয়ে রইলাম কিছুক্ষণ।দু’চোখে উত্তাল সমুদ্র ঢেউ,গড়িয়ে পড়া জল হাতের মুঠোয় নিয়ে—মাঝরাতে মোনাজাতে বললাম,‘লাইলি, আপনি কই?’নৈঃশব্দ্য মুচকি হেসে উঠলো। আমি কেঁপে উঠলাম।অনুভব করছি, ঘাম ঝরছে দেহের।নদীতে বইলো স্রোত।সবুজ হইলো জমিন।সোনালি ফসলের অপেক্ষায় এখন;বয়ে চলছি জীবন রহস্যপথে অবিরাম—দিশাহীন!
Advertisement
ইলশেগুড়ি বৃষ্টির মতো ঝরে পড়ছে মিহি জোছনা।দুধশাদা চাঁদ, ফুল কুড়োনো স্বভাব জাগিয়ে তোলে আমার!আলতো ছোঁয়ায়, কাঙ্ক্ষিত ফুল হাসে লজ্জাবতীর সাজে।তাকায় হংসমিথুন চোখে—অসীম প্রেমে।আমি উচ্ছল হই—এক ‘গৃহহারা’ ধ্যানে!ঘুরি সারারাত—আদিম জঙ্গলে!পেয়ালাভরা জোছনার শরাব,পান করে করে মাতাল থাকি—হাওয়ার ঘরে!
মহুয়াযখন রাত নেমে আসে—তোমার লালটিপে সূর্য ওঠে আমার!অন্ধকার ভেঙে, চলি চুপি চুপিরজনীগন্ধার দুয়ারে। অবাক চোখে দেখি—এক রহস্যময় পৃথিবী!ঐশ্বরিক আর লৌকিক পার্থক্যহীন,সময়ের বুকে জ্বলে মিহি জোছনার মতো—মাটির প্রদীপ। আগরবাতি।আলোকিত প্রেমে—তোমার মহুয়া দেহের প্রিয়তম পুজোয়,কেটে যায় এমনও রাত আমার—একদম ক্লান্তিহীন!
আরও পড়ুন সাকিব জামালের একগুচ্ছ কবিতাএসইউ
Advertisement