দেশজুড়ে

গাইবান্ধায় রাম মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি স্থাপন ও বিপুল অর্থের উৎস নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আপাতত মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা করেছে মন্দির কমিটি।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত বলেন, শিবকে তৈরি নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনা চলছে। আমরা সমালোচনার মধ্য থাকতে চাই না। কারো ধর্মীয় অনুভূতি আঘাত হোক, আমরা সেটাও চাইব না। এ দেশে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। তবে কোনো কিছু করতে হলে ধর্মের প্রতিই সম্মান রেখেই করতে হবে।

তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ নীতিতে আমরা সবাই বিশ্বাসী। শিব মূর্তি তৈরি করা কাজ শুরু করায় মুসলমানদের আত্মমর্যাদায় আঘাত হানেছে। তাদের প্রতি বিশ্বাস এবং সম্মান রেখেই আপাতত শিব তৈরির কাজ বন্ধ করা হলো। তবে অন্যান্য কাজ চলমান থাকবে।

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রধান হরিদাস চন্দ্র তরনীদাস, কমিটির সহ-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র বর্মনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আনোয়ার আল শামীম/কেএইচকে/জেআইএম