খেলাধুলা

উদ্বোধনী ম্যাচে রেফারির তিন লাল কার্ডের সিদ্ধান্ত কি সঠিক ছিলো?

ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কোথাও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত নিয়ে নেই বিতর্কের শেষ। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় এই আসরেও ভিএআর ঠিকভাবে সকল সিদ্ধান্ত দিতে পারবে কি না, সেই সন্দেহও রয়েছে অনেকের মাঝে। বড় আসরে রেফারিদের ভুল সিদ্ধান্ত থেকে কপাল পুড়তে পারে যেকোনো দল বা খেলোয়াড়ের।

Advertisement

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন রেফারি উইল্টন পেরেইরা সাম্পাইও। ইএসপিএনের এক অনুষ্ঠানে আর দেওয়া লাল কার্ড ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ নিয়ে আলোচনা করেছেন সাবেক এলিট রেফারি অ্যান্ডি ডেভিস। তিনি দীর্ঘ এক যুগ কাজ করেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে।

রেফারি: উইল্টোন পেরেইরা সাম্পাইওভিএআর: নিকোলাস গাল্লো বার্গান

সময়: ৪৯ মিনিটঘটনা: দক্ষিণ আফ্রিকার স্ফেফেলো সিথোল প্রতিপক্ষের গোলের সুযোগ নষ্ট করার প্রচেষ্টা চালিয়ে লাল কার্ড দেখেন।

Advertisement

যা ঘটেছিল: দ্বিতীয়ার্ধের শুরুতে ১-০ গোলে পিছিয়ে ছিলো দক্ষিণ আফ্রিকা। এরপরই সিথোল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ১৬ বছর পর বিশ্বকাপে নাম লেখানো আফ্রিকা। মেক্সিকোর মিডফিল্ডার ব্রায়ান গুতিয়েরেজকে বক্সের ভেতর ফাউল করেন তিনি। গুয়তিয়েরেজ তখন গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ভিএআর যাচাই করে জানায়, সিদ্ধান্তটি সঠিক। মন্তব্য: সিথোল এই বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখার ইতিহাসে জায়গা করে নেবেন, এবং এটি তুলনামূলকভাবে একটি সহজ সিদ্ধান্ত ছিল। মেক্সিকোর গুতিয়েরেজ ডিফেন্ডারের সামনে কেটে ঢোকার সময় তাকে ফাউল করা হয় এবং তিনি পড়ে যান। গুতিয়েরেজের পরবর্তী টাচেই গোল করার একটি পরিষ্কার সুযোগ ছিল, তাই এই ঘটনায় দেওয়া লাল কার্ডটি সঠিক সিদ্ধান্ত ছিল।

সময়: ৮৪ মিনিটঘটনা: লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ান

যা ঘটেছিল: মেক্সিকোর রবার্তো আলভারাডোকে পাশ কাটাতে গিয়ে থেম্বা জোয়ানের হার আলভারাডোর মুখে লাগে। রেফারি প্রথমে লাল কার্ড দেননি, তবে ভিএআর যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলান।

মন্তব্য: এটি কিছুটা কঠোর সিদ্ধান্ত ছিল। এটিকে ‘হিংসাত্মক আচরণ’ বলা যায় কি না, তা প্রশ্নসাপেক্ষ। মুখে আঘাত লাগলে অনেক সময় লাল কার্ড দেওয়া হয়, তবে এখানে রেফারি দীর্ঘ সময় রিপ্লে দেখে পুরোপুরি নিশ্চিত ছিলেন না বলেই মনে হয়েছে। তবে ভিএআর রুম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তাকে লাল কার্ড দিতে হয়েছে।

Advertisement

সময়: ৯০+২ মিনিটঘটনা: মেক্সিকোর ডিফেন্ডার চেজার মন্টেস প্রতিপক্ষের গোলের সুযোগ নষ্ট করার প্রচেষ্টা চালিয়ে লাল কার্ড দেখেন

যা ঘটেছিল: দক্ষিণ আফ্রিকা দ্রুত আক্রমণে চারজন খেলোয়াড় নিয়ে তিনজন ডিফেন্ডারের বিপক্ষে এগোচ্ছিল। কুলিশো মুদাউ বক্সের দিকে দৌড়ালে মন্টেস তাকে বক্সের বাইরে ফাউল করেন এবং রেফারি লাল কার্ড দেখান। ভিএআর সিদ্ধান্তকে সঠিক বলে নিশ্চিত করে।

মন্তব্য: আমি মাঠের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। এটি পরিষ্কারভাবে ‘গোলের সুস্পষ্ট সুযোগ’ ছিল না বলে মনে হয়েছে। গোলের স্পষ্ট সুযোগ হুয়ার জন্য নিশ্চিত হতে হয় যে পরবর্তী টাচে শট নেওয়ার সুযোগ ছিল বা সরাসরি গোলের দিকে অগ্রসর হচ্ছিল। এখানে খেলোয়াড়ের পরবর্তী পদক্ষেপ সম্ভবত ক্রস ছিল, শট নয়। তাই এটি নিশ্চিত সুযোগ নয়, বরং সম্ভাব্য সুযোগ ছিল। তবে ভিএআর সাধারণত এমন ক্ষেত্রে হস্তক্ষেপ করে না, কারণ এটি ‘ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর’ হিসেবে ধরা কঠিন, এবং সিদ্ধান্ত অনেকটাই ব্যাখ্যার ওপর নির্ভরশীল।

আইএন