গরমের দিনে শরীর এমনিতেই ক্লান্ত ও ভারী অনুভূত হয়। ঘাম, পানিশূন্যতা এবং দুর্বল হজমশক্তির কারণে খাবার নির্বাচন করাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে অফিসে কাজ করা মানুষদের মধ্যে একটি সাধারণ দ্বিধা থাকে যে, দুপুরের খাবারে ভাত খাবো নাকি রুটি?
Advertisement
ওজন কমানোর উদ্দেশ্যে অনেকেই ভাত বাদ দিয়ে রুটি খাওয়ার দিকে ঝুঁকে পড়েন, আবার কেউ কেউ ভাতকেই সহজ ও আরামদায়ক মনে করেন। পুষ্টিবিদদের মতে, এই সিদ্ধান্ত নির্ভর করে শরীরের অবস্থা, আবহাওয়া এবং ব্যক্তিগত হজমক্ষমতার ওপর।
হজমের দিক থেকে কোনটি সহজ?গরমে হজমক্ষমতা অনেকেরই কমে যায়। এই সময় ভারী খাবার খেলে পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তি হতে পারে। চিকিৎসকদের মতে, ভাতে ফাইবার তুলনামূলকভাবে কম থাকে এবং এতে পানি বেশি শোষিত থাকে, ফলে এটি দ্রুত হজম হয়। অন্যদিকে রুটি গমের তৈরি হওয়ায় এতে ফাইবার বেশি থাকে, যা হজমে একটু বেশি সময় নেয়।যাদের গরমে বদহজম, বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা হয়, তাদের জন্য দুপুরে ভাত অনেক সময় বেশি আরামদায়ক হতে পারে। কারণ এটি পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না।
শরীরের তাপমাত্রা ও হাইড্রেশনগরমে শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখা খুব জরুরি। ভাত রান্নার সময় পানি শোষণ করে নরম ও আর্দ্র হয়ে যায়, যা শরীরে অতিরিক্ত জলীয় উপাদান যোগ করতে সাহায্য করে। ফলে এটি শরীরকে কিছুটা ঠান্ডা রাখে এবং ক্লান্তি কমাতে সহায়তা করে।
Advertisement
অন্যদিকে রুটি তুলনামূলকভাবে শুষ্ক খাবার। এটি হজমের সময় শরীরের অভ্যন্তরীণ পানি ব্যবহার করে, যা অনেক সময় গরমে অতিরিক্ত তৃষ্ণা বা শুষ্কতা বাড়াতে পারে। তাই তাপমাত্রা নিয়ন্ত্রণের দিক থেকে ভাত কিছুটা এগিয়ে থাকে।
পুষ্টিগুণের তুলনাপুষ্টির দিক থেকে রুটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খাবার। গমের আটার রুটিতে প্রচুর ফাইবার, প্রোটিন এবং ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে। এটি রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায়, ফলে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
ভাত যদিও ফাইবারে কম, তবে এটি সহজে হজমযোগ্য এবং দ্রুত শক্তি সরবরাহ করে। গরমের দিনে শরীর যখন দুর্বল থাকে, তখন দ্রুত এনার্জি পাওয়ার জন্য ভাত কার্যকর হতে পারে।
কোনটি বেশি ভালো?ভাত ও রুটির মধ্যে কোনো একটি এককভাবে ভালো বলা ঠিক নয়। বরং এটি নির্ভর করে আপনার শরীরের চাহিদার ওপর। যদি আপনার হজমশক্তি দুর্বল হয় বা গরমে অস্বস্তি বেশি হয়, তবে ভাত বেশি উপকারী হতে পারে। আবার যারা ডায়েট করছেন বা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে চান, তাদের জন্য রুটি ভালো বিকল্প হতে পারে।
Advertisement
সবচেয়ে ভালো উপায় হলো ভারসাম্য বজায় রাখা। দুপুরের খাবারে ভাত বা রুটির সাথে পর্যাপ্ত সবজি, ডাল, সালাদ এবং প্রোটিন রাখা উচিত। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং হজমও স্বাভাবিক থাকে। গরমের দিনে শুধু খাবার নয়, পর্যাপ্ত পানি পান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক হাইড্রেশন থাকলেই শরীর ভেতর থেকে সুস্থ ও সতেজ থাকে।
ভাত এবং রুটি আমাদের খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। গরমে কোনটি খাবেন তা নির্ভর করে আপনার শরীরের প্রয়োজন ও হজমক্ষমতার ওপর। সচেতনভাবে খাবার নির্বাচন করলেই আপনি সুস্থ, কর্মক্ষম এবং ফিট থাকতে পারবেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হেলথলাইন
আরও পড়ুন পুরুষের ভুঁড়ির কারণে যেসব রোগ হতে পারে জানেন কি দিনে কয়টি লিচু খাওয়া নিরাপদ?এসএকেওয়াই