রাজনীতি

বাংলাদেশ বদলেছে, কিন্তু বিএনপির খাসলত বদলায়নি: ব্যারিস্টার ফুয়াদ

দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এলেও বিএনপির রাজনৈতিক আচরণে পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বাংলাদেশ বদলেছে, কিন্তু আপনাদের (বিএনপি) খাসলত বদলায়নি।

Advertisement

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে না।

সমাবেশে তিনি বলেন, ২০০৬ সালের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় অনেক পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মের আত্মত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা তৈরি হয়েছে।

Advertisement

বিএনপির সমালোচনা করে এবি পার্টির এই নেতা বলেন, অতীত থেকে না শিখলে বুঝতে হবে আপনাদের খাসলত বদলায়নি।

তিনি আরও বলেন, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে কথার সঙ্গে কাজের মিল থাকবে। আমরা কথা ও কাজের মিলের রাজনীতি দেখতে চাই। এটাই জুলাইয়ের রাজনীতি। আমরা চাই সেই রাজনীতি বাংলাদেশে সফল হোক।

চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

এমআরএএইচ/এমআইএইচএস

Advertisement