বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে খেলতে নামছে ব্রাজিল। নেইমার ইনজুরিতে দলে না থাকলে তরুণ ব্রাজিল দলকে বেশ ভালোভাবেই সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
Advertisement
প্রথম ম্যাচটি পরিচালনার মূল দায়িত্বে থাকবে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। এর আগে তিনি মাদক নিয়ে ধরা পড়েছিলেন এবং তার বিরুদ্ধে আছে নারী কেলেঙ্কারিতে আটক হওয়ার অভিযোগও।
ছয় বছর আগে ২০২০ সালে বসনিয়ায় এক মদের বারে মাদক, অস্ত্র ও যৌনকর্মীসহ পুলিশের হাতে আটক হন এই রেফারি। মে মাসে হওয়া সেই পার্টিতে তাকে বেজেলজিনা শহরে আমন্ত্রণ জানানো হয়। সেই পার্টিতে পুলিশ মাদক চোরাকারবারি এবং পতিতাবৃত্তির শেকড় খুঁজতে ভিনচিচসহ ৩৫ জনকে আটক করে।
পুলিশ সেখান থেকে ২৬ জন পুরুষ ও ৯ জন নারীকে আটক করা হয়। যাদের কাছে ১০টি পিস্তল, ১৪ প্যাকেট কোকেইন, মোবাইল ফোন, ল্যাপটপসহ নগদ ১০ হাজার ইউরো উদ্ধার করা হয়। ৩৫ জনের ভেতর ১৫ জনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু ভিনচিচকে তারা ছেড়ে দেন।
Advertisement
সেই ঘটনার পর ভিনচিচ বলেছিলেন, ‘আমি আসলে সৌভাগ্যক্রমে ছাড়া পেয়েছি। আমি একটি কোম্পানির মালিক ছিলাম এবং বসনিয়ায় ব্যবসার জরুরি মিটিং করে সেখানে দুপুরের খাবারের আমন্ত্রণ পাই। আমার যাওয়াটাই ভুল ছিল সেখানে। আমি নিজের ভুল স্বীকার করছি। পুলিশ এসে আমাদের আটক করে। আমি তাদের বলি, ওই গ্রুপের সঙ্গে আমাদের কিংবা আমার পার্টনারের কোনো সম্পর্ক নেই। তারপরেও তারা আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর কিছু না পেয়ে আমাদের ছেড়ে দেয়।’
তখনকার স্লোভেনিয়ান রেফারি অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ভিনচিচকে নির্দোষ দাবি করে এবং ওই ঘটনায় রেফারির সম্মানহানি হয়েছেও বলে জানায়। তবে পেছন ফিরে তাকাতে হয়নি ভিনচিচকে। তিনি নিজের যোগ্যতা দিয়ে বিশ্বকাপের এই মঞ্চে এখন রেফারির ভূমিকায় থাকছেন।
আরআর/এমএমআর
Advertisement