আমাদের দেশে বিভিন্ন দোকানে ‘গুলগুলা’ খুবই জনপ্রিয় একটি খাবার। কম দামে গরম গরম এই পিঠা সব শ্রেণির মানুষের কাছেই বেশ পছন্দের। নরম ও তুলতুলে এই পিঠার বাইরের অংশ হালকা মচমচে এবং ভেতরের অংশ থাকে একেবারে নরম কেউ একে গুলগুলি, আবার কেউ গোলগোলা নামেও চেনেন।
Advertisement
এই পিঠাকে কেউ গুলগুলি, কেউ গোলগোলা বলেও চেনেন। আটা দিয়ে তৈরি এই পিঠাটি চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা হিসেবে কিংবা হঠাৎ অতিথি এলে দ্রুত পরিবেশনের জন্য এটি একটি আদর্শ খাবার।। আপনি চাইলে অল্প কিছু সাধারণ উপকরণ ব্যবহার করেই বাড়িতে তৈরি করতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে গুলগুলা তৈরি করবেন-
উপকরণ আটা বা ময়দা দেড় কাপ চিনি বা গুড় ১ কাপ ইষ্ট ১ চা চামচ মৌরি আধা চা চামচ এলাচ গুঁড়া আধা চা চামচ বেকিং সোডা আধা চা চামচ লবণ স্বাদমতো পানি পরিমাণমতো তেল ভাজার জন্য পরিমাণমতো প্রস্তুত প্রণালিএকটি পাত্রে হালকা গরম পানিতে ইস্ট ও চিনি ভালোভাবে গলিয়ে নিন। এরপর আটা, মৌরি, এলাচ গুঁড়া ও বেকিং সোডা একসঙ্গে চেলে নিয়ে ইস্ট ও চিনির পানিতে যোগ করুন। অল্প অল্প করে পানি দিয়ে ঘন ও আঠালো একটি মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি ২-৩ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিন, যাতে ব্যাটারটি মসৃণ হয় এবং হালকা ফোলাভাব আসে। এরপর মিশ্রণটি ঢেকে অন্তত ১৫-৩০ মিনিট রেখে দিন।
Advertisement
এবার কড়াইতে তেল গরম করুন। হাতে সামান্য পানি লাগিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো (বড়ার আকারে) গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভেজে গাঢ় বাদামি রং হলে নামিয়ে নিন এবং অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলুন। সবশেষে গরম গরম পরিবেশন করুন।
টিপস ব্যাটারটা খুব পাতলা না করে ঘন ও আঠালো রাখুন, এতে ভাজার সময় সুন্দর টেক্সচার দেবে। গরম জায়গায় রেখে ব্যাটার রাখুন, ঠান্ডা জায়গায় রাখলে ঠিকভাবে ফুলবে না। ছোট ছোট বল করে ছাড়লে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে। ভাজার সময় বারবার নেড়ে দিন, না হলে একপাশ পুড়ে যেতে পারে। ভাজার পর টিস্যু পেপারে রাখলে অতিরিক্ত তেল শুষে যাবে এবং স্বাদ ভালো থাকবে। আরও পড়ুন স্বাদে নতুনত্ব আনতে বাড়িতে বানান টমেটো রাইসএসএকেওয়াই