পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের সাবেক ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী বিধায়ক মদন মিত্রের বাড়িতে অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার (১৩ জুন) সকাল থেকে একযোগে তার চারটি ভিন্ন ঠিকানার তিনটি আবাসনে এই তল্লাশি শুরু হয়।
Advertisement
ইডি সূত্রে জানা গেছে, কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের কলকাতার ভবানীপুর, দক্ষিণেশ্বর, জোকা ও বেলঘড়িয়ার আবাসনে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের নিয়ে হাজির হন ইডির আধিকারিকেরা।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, পৌরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হওয়া প্রোমোটার ও নিয়োগ এজেন্সির কর্মকর্তা অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। অয়নের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই মূলত মদন মিত্রের বাড়ি ও আবাসনগুলোতে এই হানা দেওয়া হয়।
আরও পড়ুন তালা ভেঙে অভিষেকের বাড়িতে পুলিশ, ছুটে গেলেন মমতাঅভিযান চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদন মিত্রের চারটি আবাসনের বাইরেই বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ) মোতায়েন করা হয়েছে।
Advertisement
তদন্তকারীরা জানিয়েছেন, বর্তমানে কলকাতার ভবানীপুরের আবাসনে অবস্থান করছেন সাবেক ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা।
ইডির একটি সূত্র দাবি করেছে, প্রাথমিক তল্লাশিতেই মদন মিত্রের আবাসনগুলো থেকে নিয়োগসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিমবঙ্গের পৌরসভাগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। এই একই মামলায় এর আগে রাজ্যের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। সুজিত বসুর পর এবার তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা তথা সাবেক ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের একাধিক আবাসনে ইডির এই ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
ডিডি/কেএএ/
Advertisement