সুলেখা কেমন ছিল কে জানে?আমিইবা সব ছেড়ে কেমন আছি!ভালো থাকা বোধটা শিখতেওঅসংখ্য কৃষ্ণচূড়া ঝরে গেছে গ্রীষ্মের রোদ্দুরেভালো আছি—না জেনেই বলছি প্রতিদিনকে জানে, আছি কোনো বিলুপ্তপ্রায় শ্বাপদের মতোমাথা গুঁজেশাক-অন্ন খেয়েপ্রায় ঠেকা নিঃশ্বাস নিরাপদে তুলে আনি,কে জানে কীভাবে বেঁচে আছি!এর থেকে ভালো থাকা মাছের ঘেরের জীবনরোজ হুইসেল দিয়ে ছেড়ে যাওয়াট্রেনের জানালায় তাকিয়ে থাকাঅপেক্ষা সে মুখ দেখার, দেখি না কতদিন!সেও ভালো! অপেক্ষা! যদি জানতে চায়, কেমন আছি!
Advertisement
এসইউ